টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

টেকনাফের গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে কিছু ব্যক্তিকে বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গতরাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের আস্তানায় বন্দি থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিলো।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin