তফসিল ঘোষণার আগে ছুটির দিনও ইসি কর্মকর্তাদের অফিসে থাকার নির্দেশ

তফসিল ঘোষণার আগে ছুটির দিনও ইসি কর্মকর্তাদের অফিসে থাকার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে অফিসে থাকার নির্দেশ দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

আদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর সই করা আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin