থাইল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে থাইল্যান্ড সফর করছে বাংলাদেশ দল। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটি সুখকর হয়নি আফঈদা খন্দকারদের। ফিফা র‌্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে পিটার বাটলারের দল।

শুক্রবার (২৪ অক্টোবর) স্বাগতিক থাইল্যান্ডের  বিপক্ষে  প্রথমার্ধে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে রয়েছে। বিরতির পর বাটলারের শিষ্যরা সমতায় ফিরতে পারেনি। উল্টো আরও দুগোল হজম করেছে।

দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ  প্রীতি ম্যাচ হবে ২৭ অক্টোবর। বাংলাদেশ এশিয়ান কাপে খেললেও থাইল্যান্ড এবার ভারতের বিপক্ষে হেরে খেলতে পারছে না।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin