থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেফতার

থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে মো. রায়হান (২৬) নামে ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে হাটহাজারী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদি চৌধুরী বাড়ির আবুল কালামের ছেলে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার আলিপুর রহমানিয়া স্কুলের শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। রায়হান বুধবার দুপুরে থানায় ঢুকে দুজনের ছবি ও ভিডিও ধারণ করলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দায়িত্বরত পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, ‘একসময় রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সভাপতি থাকলেও বর্তমানে দলের কোনও পদে নেই।’

প্রসঙ্গত, হাটহাজারীতে মুহাম্মদ তানভীর নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পূর্ববিরোধের জেরে মঙ্গলবার বিকালে উপজেলার পুরোনো পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ তানভীর (১৪) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার প্রবাসী আবদুল বারেকের ছেলে। সে স্থানীয় আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে কী কারণে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin