ঠিকাদারের তালিকা যাচাই-বাছাই করবে ডিএসসিসি

ঠিকাদারের তালিকা যাচাই-বাছাই করবে ডিএসসিসি

দরপত্র আহ্বানের জন্য ঠিকাদার, সরবরাহকারীদের তালিকা থেকে আবেদনগুলো যাচাই-বাছাই করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ লক্ষে ইতোমধ্যে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (২১ অক্টোবর) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে একটি দফতর আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন।

ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটি দরপত্র আহ্বানের জন্য ঠিকাদার, সরবরাহকারীদের তালিকা থেকে আবেদনগুলো যাচাই-বাছাই করবে।

আরও জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান প্রকৌশলী এবং সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।

কমিটির অন্য সদস্যরা হলেন—ডিএসসিসির অঞ্চল ১-এর নির্বাহী প্রকৌশলী, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলী, যান্ত্রিক সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী ইস্রাফিল হোসেন আকন্দ।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin