টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন সাইফ 

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন সাইফ 

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতকের পর আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশ ব্যাটার সাইফ হাসানের। ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮তম স্থানে- যা তার ক্যারিয়ার সেরা।

এশিয়া কাপের পর থেকেই ধারাবাহিক ফর্মে রয়েছেন ডানহাতি ব্যাটার। আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে তার দারুণ ইনিংসটি র‍্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলেছে।

এদিকে, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ শেষে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানগুলোতেও পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ তিন ইনিংসে ১৯৭ রান করে ১৩ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় যৌথভাবে ১০ম স্থানে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে, কিউই ব্যাটার টিম রবিনসন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির সুবাদে ৫৮ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২২তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান ৬ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার ওপরে রয়েছেন কেবল ভারতের বরুণ চক্রবর্তী। রশিদের দুই সতীর্থ নূর আহমেদ ও মুজিব উর রহমান যথাক্রমে ১৭তম ও ২৩তম স্থানে উন্নীত হয়েছেন। অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড নিউজিল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে এখন ১৩তম স্থানে।

টেস্ট র‍্যাঙ্কিংয়েও দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের দাপট। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৪০ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা পেসার মোহাম্মদ সিরাজ ৭ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে এখন ১২তম স্থানে। পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিং।

টেস্টের শীর্ষ বোলারের জায়গাটি ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। এছাড়া, চার উইকেট নেওয়া কুলদীপ যাদব ৭ ধাপ এগিয়ে যৌথভাবে ২১তম স্থানে রয়েছেন।

ব্যাটারদের মধ্যে অপরাজিত সেঞ্চুরির সুবাদে রবীন্দ্র জাদেজা ৬ ধাপ এগিয়ে ২৫তম স্থানে এবং লোকেশ রাহুল ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে পৌঁছেছেন। টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষে আছেন জাদেজা। তার সতীর্থ ওয়াশিংটন সুন্দর ৪ ধাপ এগিয়ে এখন ১১তম স্থানে।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin