টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন ভারতের বরুণ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন ভারতের বরুণ

চলমান এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ভারতের রিস্ট স্পিনার বরুণ চক্রবর্তী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রানে ১ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ১ উইকেট নেওয়ার পরই শীর্ষস্থান দখলে নিয়েছেন তিনি

৩৪ বছর বয়সী চক্রবর্তী ভারতের তৃতীয় বোলার হিসেবে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠলেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন জসপ্রীত বুমরা ও রবি বিষ্ণয়।

চক্রবর্তী মূলত পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জেকব ডাফিকে। কিউই পেসার মার্চ থেকে এক নম্বরে ছিলেন। এদিকে, শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারা এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে এক উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে উঠেছেন ষষ্ঠ স্থানে।

পাকিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমও চার ধাপ এগিয়ে ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন। ভারতের অক্ষর প্যাটেল এক ধাপ উঠে ১২তম স্থানে, পাকিস্তানের আবরার আহমেদ ১১ ধাপ এগিয়ে এখন ১৬তম। কুলদীপ যাদব ১৬ ধাপ এগিয়ে ২৩তম স্থানে, আর আফগানিস্তানের নূর আহমেদ রয়েছেন ২৫তম স্থানে।

ব্যাটসম্যানদের তালিকায়ও শীর্ষে ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপে আমিরাতের বিপক্ষে ১৬ বলে ৩০ এবং পাকিস্তানের বিপক্ষে ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট ও জস বাটলার এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সল্ট খেলেন ৬০ বলে অপরাজিত ১৪১ রানের ইনিংস—যা ইংল্যান্ডে হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ও দ্রুততম সেঞ্চুরি। অন্যদিকে বাটলার খেলেন ৩০ বলে ৮৩ রানের ইনিংস। তাতে এই প্রথমবারের মতো ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন বাটলার।

 

Comments

0 total

Be the first to comment.

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025
বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin