তিন মামলা থেকে অব্যাহতি পেলেন চসিক মেয়র  

তিন মামলা থেকে অব্যাহতি পেলেন চসিক মেয়র  

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে বিগত সরকারের সময়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা আবদুর রহমানের আদালত এই আদেশ দেন।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ জানান, বাংলাদেশ সচিবালয়ের আইন শাখার নির্দেশনায় দায়ের করা দুটি মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও এদিন মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাবেক সভাপতি এনামুল হক, মহানগর পিপি মফিজুল হক ভূইয়া, অ্যাডভোকেট তারিক আহমেদসহ বেশ কয়েকজন আইনজীবী।

এসময় আদালত প্রাঙ্গণে ডা. শাহাদত হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনাদের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যাহতি পেলাম। সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। আমি জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকব। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।  

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin