টিসিবির পণ্য প্রাপ্তি নাগরিক অধিকার

টিসিবির পণ্য প্রাপ্তি নাগরিক অধিকার

চট্টগ্রাম: টিসিবির পণ্য প্রাপ্তি নাগরিকদের অধিকার বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।  

সোমবার (২০ অক্টোবর) মোহরা ৫ নম্বর ওয়ার্ডে চসিক কর্তৃক প্রদত্ত স্মার্ট ফ্যামিলি (টিসিবি) কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশেষ করে যারা অসচ্ছল, তাদের জন্য এই সহায়তা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে হবে। এর জন্য ফ্যামিলি কার্ডভিত্তিক একটি স্বচ্ছ ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সরকারিভাবে ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে যে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে, তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সেজন্য সিটি করপোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কোনো মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ যেন না থাকে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি তথ্যভিত্তিক ডাটাবেইস তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমেও সহায়ক হবে। একটি টেকসই নগর গঠনে দরিদ্রবান্ধব নীতিমালা ও কার্যক্রম জরুরি।

চট্টগ্রাম শহরে সাড়ে তিন লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকরা বাজারমূল্যের তুলনায় অর্ধেক দামে টিসিবির পণ্য কিনতে পারবেন। এক পরিবার একটি কার্ডই পাবে, এটি একটি স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতি। কার্ডধারী অবশ্যই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা অসচ্ছল শ্রেণির হতে হবে।

মানুষের জন্য রাজনীতি করছেন উল্লেখ করে মেয়র বলেন, মানুষের উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য। নাগরিকরা যেন সম্মান ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। শহরকে আমরা ক্লিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব, এটাই আমাদের অঙ্গীকার।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আজম, জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি ইদ্রিস মিয়া, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, মহানগর বিএনপির সাবেক সদস্য মো. ইয়াসিন, মোহরা ওয়ার্ড বিএনপির আহবায়ক ইকবাল চৌধুরী, সদস্যসচিব আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ আবছার, যুবদল নেতা ফিরোজ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিয়াজ মোরশেদ খান, যুগ্ম সম্পাদক রাশেদ আলম, সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান প্রমুখ।  

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin