দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ পরে গাজীপুর টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নির্বাপনের সময় দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে সন্ধ্যা ৭টার দিকে সেই আগুন নির্বাপনের ঘোষণা দেন। এই অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস থেকে ৭ ইউনিট আগুন নির্বাপনের সময় সেখানে বিস্ফোরণে দগ্ধ হয় টঙ্গী ফায়ার স্টেশনের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার সার্ভিসের কর্মী জয় হাসান, নুরুল হুদা ও শামীম আহমেদ। আজ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জান্নাতুল নাঈম বার্ন ইনস্টিটিউটে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। পাশাপাশি অপর ফায়ার কর্মী জয় হাসানের দগ্ধ কম থাকায় তাকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেয়।
এ ছাড়া একই ঘটনায় পাশে দোকান কর্মচারী আল-আমিন নামে একজন শতভাগ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছে। আলা-আমিনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল হাসপাতালে পুলিশ ক্যাম ইনচার্জ মো. ফারুক।