টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের অন্তত ৫ কর্মী দগ্ধ

টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের অন্তত ৫ কর্মী দগ্ধ

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, পরিদর্শক জান্নাতুল নাইম, মো. শামিম ও নুরুল হুদা। আরেক কর্মীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, টঙ্গীর সাহারা মার্কেট ও এর আশপাশের এলাকায় রাসায়নিকের অনেক গুদাম গড়ে উঠেছে। এসব গুদামে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল। আজ বেলা সাড়ে তিনটার দিকে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় আগুনের তীব্রতায় ফায়ার সার্ভিসের অন্তত পাঁচ কর্মী দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে আরও কয়েকটি ইউনিট যুক্ত হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য পদার্থ থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin