তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে

রাজধানীর শাহজাহানপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তাকে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা ৪০ মিনিটে তাকে শাহজাহানপুর থানাধীন গুলবাগ থেকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ মে বিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করেন। তারা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন, ক্ষতিসাধনের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রবিরোধী মিছিল বের করেন। আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিলিত হয়ে উগ্র ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় ১৯ মে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin