ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ফিলিস্তিন: পিএলও উপপ্রধান

ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ফিলিস্তিন: পিএলও উপপ্রধান

টনি ব্লেয়ার(বামে) ও হুসেইন আল-শেখ(ডানে)

ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের উপপ্রধান হুসেইন আল শেখ।

রোববার (১২ অক্টোবর) জর্ডানের রাজধানী আম্মানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে বৈঠকের আপডেট জানান আল শেখ।

তিনি বলেন, টনি ব্লেয়ারকে জানানো হয়েছে- গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পুনর্গঠনের কাজ শুরুর জন্য সহায়তায় প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেইসাথে, যুদ্ধবিরতি বাস্তবায়ন, ত্রাণ প্রবেশ নিশ্চিত, জিম্মি ও বন্দিদের মুক্তি এবং গাজা পুনর্গঠনে কাজ করতে চান বলেও জানান পিএলওর এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর আগে গুঞ্জন ওঠে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানকার অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিবিসির এক প্রতিবেদনেও উঠে আসে এমন তথ্য। যদিও এমনটা কখনোই মানা হবে না বলে সাফ জানিয়ে দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

উল্লেখ্য, ২০০৭ সালে ক্ষমতা ছাড়ার পর কয়েক বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের পক্ষে মধ্যপ্রাচ্য দূত হিসেবে কাজ করেছিলেন ব্লেয়ার। যদিও ২০০৩ সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে গাজায় যুদ্ধ বন্ধে এবং ফিলিস্তিনি ভূখণ্ডটির ভবিষ্যৎ নিয়ে সব পক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করছেন বলে উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin