ট্রাম্পের প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়াকে স্বাগত জানালো বিভিন্ন দেশ

ট্রাম্পের প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়াকে স্বাগত জানালো বিভিন্ন দেশ

ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। যুদ্ধ বন্ধে সব পক্ষকে এই সুযোগের সদ্ব্যবহার করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

হামাসের পদক্ষেপের প্রশংসা করেছে কাতার ও মিসর। গঠনমূলক ও স্থায়ী শান্তির পদক্ষেপ হিসেবে মনে করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এদিকে, গাজায় শান্তি ফেরাতে হামাসের সিদ্ধান্ত নিয়ে আশাবাদী ইউরোপীয় নেতারাও। শান্তি চুক্তির পথে ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। এছাড়া শান্তি প্রস্তাবে হামাসের সাড়ায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশ।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin