ট্রাভেলারের প্রয়োজন ফিটনেস

ট্রাভেলারের প্রয়োজন ফিটনেস

বেড়াতে পছন্দ করেন, দেশের সৌন্দর্য দেখতে বা বিশ্বের বড় বড় পর্বত নিজের পায়ে উঠে যেতে চান? স্বপ্ন দেখেন একদিন পাহাড়ের পর পাহাড় পাড়ি দেবেন? তাহলে পায়ের জোরটাও তো তেমনই হতে হবে।   ট্রাভেলারদের জন্য ফিট থাকা খুব প্রয়োজন।

যা করতে হবে:  •    পায়ের জোর বাড়াতে সোজা হয়ে দাঁড়িয়ে একটা পা সামনে এগিয়ে দিন। এবার পেছনের পা মুড়ে মাটির কাছাকাছি নিয়ে যান। সামনের পা স্বাভাবিক ভাবেই ভাঁজ হয়ে যাবে। ডান ও বাঁ পায়ে ১০ বার করে করুন।   •    ছোট চৌকি নিয়ে দেওয়ালের দিকে ঠেলে দিন। এ বার পায়ের সামনে অংশ দিয়ে সিঁড়িতে ওঠা-নামার মতো করতে থাকুন। যত দ্রুত করবেন তত ভালো। সিঁড়ির প্রথম ধাপেও এটা করতে পারেন। •    হার্ট ভালো রাখতে দেয়ালের সমান্তরালে দাঁড়িয়ে দু’হাত দেয়ালে রাখুন। দেয়াল থেকে শরীর কিছুটা দূরত্বে থাকবে। হাতের জোরে নয়, শরীরটা দেয়ালের দিকে ঠেলুন। কয়েক বার করার পরে বুঝতে পারবেন, চাপটা বুকে পড়ছে।   •   সকালে বা সন্ধ্যায় অন্তত আধঘণ্টা জোরে হাঁটার অভ্যাস করুন। এতে শরীরের সহনশীলতা বাড়বে। •   সিঁড়ি দিয়ে ওঠানামার অভ্যাস করুন। লিফট এড়িয়ে চলুন। এতে পায়ের মাংসপেশি শক্তিশালী হবে। •     নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম (ব্রিদিং এক্সারসাইজ) করুন। এতে ফুসফুস ভালো থাকবে এবং ভ্রমণের সময় সহজে হাঁপিয়ে উঠবেন না।

এক মাস এই ব্যায়ামগুলো করলে নিজেই বুঝতে পারবেন, শারীরিক ক্ষমতা কতটা বেড়েছে। প্রথম দিকে ব্যায়ামের পরে পায়ে ব্যথা হবে। কয়েক দিন পরে ঠিক হয়ে যাবে।  

এসআইএস/এসআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin