‘ট্রফি দিতে চাইলে না দিক, কিন্তু নিয়ে পালানো কেন?’—ক্ষোভে ফুঁসছেন সূর্যকুমার

‘ট্রফি দিতে চাইলে না দিক, কিন্তু নিয়ে পালানো কেন?’—ক্ষোভে ফুঁসছেন সূর্যকুমার

এশিয়া কাপ ফাইনালের মাঠের উত্তেজনা ছড়িয়েছে পুরস্কার বিতরণীতেও। রানার্সআপ চেক মঞ্চেই ছুঁড়ে ফেলে দেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অভিযোগ করেছেন, তাদের চোখের সামনেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি ট্রফি নিয়ে মঞ্চ থেকে সরে যান।

সূর্যকুমার সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনোভাবেই ড্রেসিংরুমে বসে থাকিনি, কাউকে অপেক্ষায়ও রাখিনি। মঞ্চে এসিসি কর্মকর্তারা দাঁড়িয়ে ছিলেন, আমরা নীচে ছিলাম। হঠাৎ দেখি, ট্রফি নিয়ে চলে গেলেন। এটাই আমি নিজে দেখেছি। ’

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত সরকারের বা বোর্ডের নির্দেশে নয়; মাঠেই খেলোয়াড়রা মিলে ঠিক করেছিলেন নকভির হাত থেকে ট্রফি নেবেন না। তবে তার আক্ষেপ, ‘ট্রফি দিতে চাইলে না দিক, কিন্তু নিয়ে পালানো কেন?’

বিসিসিআই-ও অভিযোগ তুলেছে, নকভি আসলে ট্রফি ‘চুরি’ করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেন, ‘আমরা ট্রফি নেব না আগে থেকেই ঠিক করেছিলাম। কিন্তু এর মানে এই নয় যে এসিসি সভাপতি ট্রফি নিয়ে চলে যাবেন। আশা করি দ্রুত ট্রফি ও মেডেলগুলো ভারতে ফেরত দেওয়া হবে। ’

তিনি আরও জানিয়েছেন, নভেম্বরে আইসিসি কনফারেন্সে নকভির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তুলবে ভারত।

এদিকে বিসিসিআই ঘোষণা দিয়েছে, এশিয়া কাপের ট্রফি হাতে না পেলেও ভারতীয় দলকে দেওয়া হবে ২১ কোটি টাকা পুরস্কার, যা মূল টুর্নামেন্টের প্রাইজমানির চেয়ে কয়েকগুণ বেশি।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin