তরুণীকে ধর্ষণ-হত্যার পর লাশ গুমের ঘটনায় ২ আসামির মৃত্যুদণ্ড

তরুণীকে ধর্ষণ-হত্যার পর লাশ গুমের ঘটনায় ২ আসামির মৃত্যুদণ্ড

বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কবীর আকন ও জব্বার বেপারি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত দুই আসামির প্রতি এক লাখ টাকা জরিমানা করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের খাদিজা নামের ওই তরুণী বাড়ি ফেরার পথে পাশের একটি বাগানে ধর্ষণের শিকার হয়। এরপর তাকে হত্যা করে মৃতদেহ খালের মধ্যে ফেলে দেয় আসামিরা।

ঘটনার পর খাদিজার মামা, মোক্তার হোসেন রাড়ী, থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  

তিনি জানান, তার ভগ্নিপতি আ. হক বেপারী ও ভাগিনা আ. করিম বেপারী খাদিজাকে খুঁজে বের করে বাগানে নিয়ে যায়। পরে খাদিজার লাশ খালে ফেলে দেওয়া হয়।

পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে এবং তদন্ত শেষে চার্জশিট আদালতে প্রেরণ করে। আদালত মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর আজ এ রায় দিয়েছেন।

এমএস/এএটি

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin