এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ছিটকে গেছেন লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী। লিটন না থাকলেও টস ভাগ্য সহায় হয়েছে। দুবাইয়ে টস জিতে শুরুতে বোলিং নিয়েছে টাইগাররা।
জাকের আলী বলেছেন, অনুশীলনের সময় চোট পান লিটন। শুরুতে বোলিং নেওয়ার লক্ষ্য ভারতকে অল্পতে আটকে রাখা।
একাদশে কারা
বাংলাদেশ একাদশে চারটি পরিবর্তন এনেছে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী বাদ পড়েছেন। লিটনের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন। এছাড়া টুর্নামেন্টে প্রথম খেলতে নামবেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তানজিম হাসান ও রিশাদ হোসেন।
ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদিদ্ন, মোস্তাফিজুর রহমান।