টি-টোয়েন্টি সিরিজের শতভাগ সাফল্যের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছে।
টি-টোয়েন্টি সাফল্যে ব্যাট হাতে অন্যতম পারফর্মার ছিলেন ওপেনার সাইফ হাসান। ওয়ানডেতে আজ তার অভিষেক হচ্ছে।
একাদশে কারা
বাংলাদেশ একাদশে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। নাঈশ শেখ ভিসা জটিলতায় এখনও যেতে পারেননি। তাছাড়া ২০২৩ সালের পর ওয়ানডে খেলতে নামছেন নুরুল হাসান সোহান। ফিরেছেন পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), খারোটে, গজনফর ও বশির আহমেদ।