টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

গতকাল বাংলাদেশকে হারিয়ে এশিয়ার কাপের ফাইনাল নিশ্চিত করে ভারত। তাই আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য অলিখিত ‘সেমিফাইনাল’ হিসেবেই ধরা হচ্ছে।

আগের ম্যাচের মতো লিটনের বদলে আজও বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে মাঠে নেমেছেন জাকের আলি অনিক। পাকিস্তানের বিপক্ষে টস জিতেছেন তিনি। শুরুতেই নিয়েছে ফিল্ডিং করার সিদ্ধান্ত।  

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। নেই সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ হাসান তামিম। তাদের বদলে খেলবেন শেখ মাহেদি, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (অধিনায়ক/উইকেটকিপার), শেখ মাহেদি, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ এবং হুসাইন তালাত।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin