টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

এশিয়া কাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। ফাইনালে যেতে হলে আজ জিততে হবে। সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অনেকটা এগিয়ে রয়েছে লিটন দাসের দল। আজ সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারতের মুখোমুখি টাইগাররা। বাংলাদেশ কী পারবে সবচেয়ে বড় বাধাটি অতিক্রম করে ফাইনালের স্বপ্ন ধরে রাখতে?

সে লক্ষ্যে শুরুটা অন্তত আশাব্যঞ্জক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ভারতকে পাঠালো ব্যাট করার জন্য।

প্রতিবারের মতো এবারও ভারত টুর্নামেন্টের সবচেয়ে ফেবারিট। তাদের সামনে দাঁড়ানোর মতো এখন পর্যন্ত কোনো দল দেখা যাচ্ছে না। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুবার হারিয়েছে তারা। গ্রুপ পর্বে ওমান-আরব আমিরাতের মতো দলগুলো তো তাদের সামনে দাঁড়াতেই পারার কথা নয়। পারেওনি।

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে এক পা বলা যায় দিয়েই রেখেছে। আজ বাংলাদেশের সামনে ফাইনাল নিশ্চিত করার মিশন সূর্যকুমার যাদবদের। আপাতত টস হেরে ব্যাট করতে নামছে ভারতীয়রা। টাইগার বোলাররা কত রানের মধ্যে আটকে রাখতে পারবে ভারতকে?

আইএইচএস/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin