ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরেছিল বাংলাদেশ। তবে শুরুতে ব্যাটিং করতে পেরেছিল। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
রিশাদ হোসেনের ঘূর্ণিতে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ।
একাদশে কারা
বাংলাদেশ আজকে একটি পরিবর্তন নিয়ে খেলছে। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। এসেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ একাদশে পরিবর্তন দুটি। জেইডেন সিলসের বদলে এসেছেন আকিল হোসেন। রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে আকিম অগাস্টের।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসার মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, , জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, আকিম অগাস্ট, গুডাকেশ মোটি, খ্যারি পিয়েরে ও আকিল হোসেন।