তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন

তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়া কমিটিতে আরও তিনজন উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। তারা হলেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক--বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ কমিটির সদস্য।

এই উপদেষ্টা কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়াদিতে সরকারকে পরামর্শ দেবে। কমিটি প্রয়োজনে যেকোনও কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

 

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin