তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ পদে বড় নিয়োগ, করুন আবেদন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ পদে বড় নিয়োগ, করুন আবেদন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগে আবেদনের সুযোগ আর দুই দিন। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তবে পরবর্তী সময় এ–সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদন ফি ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এ ফি জমা দিতে হবে।

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৯৭

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০- ২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

১৮ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পূরণ চলছে ১৮ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমার শেষ তারিখ আগামীকাল বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

* আবেদনের বিস্তারিত জানতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin