তুচ্ছ ঘটনা ঘটছে, প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছি: আইজিপি

তুচ্ছ ঘটনা ঘটছে, প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছি: আইজিপি

আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্বে তুচ্ছ কিছু ঘটনা ঘটলেও পুলিশ সেগুলো অবহেলা করছে না। যেকোনও বিচ্যুতি বা নাশকতার ইঙ্গিত পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘প্রস্তুতি পর্বে বিভিন্ন জায়গায় প্রতিমার হাত বা মাথা নষ্ট করার ঘটনা আমরা জানতে পেরেছি। খবর পাওয়ামাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই অবহেলা করছি না। বিচ্যুতি হলে আইনগত ব্যবস্থা নিচ্ছি, মামলাও করছি।’

তিনি বলেন, ‘এখানে এসে আপনাদের মধ্যে যে সুসম্পর্ক দেখলাম, সেটা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবারের পূজা অনুষ্ঠান শেষ করতে পারবো।’

নাশকতা বা হুমকি সম্পর্কে জানতে চাইলে বাহারুল আলম বলেন, ‘আমরা কোনও বড় ধরনের হুমকি অনুভব করছি না। তবে তুচ্ছ ঘটনা সারা দেশেই ঘটছে, আমরা সেগুলোর প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নিচ্ছি। গ্রেফতারের পর কেউ পাগল দাবি করলে সেটিও আমরা যাচাই করছি।’

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘পূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে পূজা কমিটির নেতারা এসেছিলেন। আমরা আগেভাগে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না, তবে ভয়ও পাচ্ছি না।’

আইজিপি আরও বলেন, ‘গতকাল শহরের ভেতরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। আমরা আইনগতভাবে তাদের দমন করেছি।’

পুলিশ কাজ করতে গিয়ে কোথাও বাধা পাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সমাজের সব মতামত গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ করতে হয়। উদ্দেশ থাকে যেন আইন সঠিকভাবে প্রয়োগ হয়।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin