তুরস্কের সঙ্গে বাণিজ্য ৩ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে বাণিজ্য ৩ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনসি মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকায় তিনি বর্তমানে দুই দেশের মধ্যে চতুর্থ রাউন্ডের পররাষ্ট্র অফিস কনসালটেশনে (এফওসি) তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ।

সাক্ষাৎকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী একিনসি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের উষ্ণ শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও তার চলমান সংস্কার প্রচেষ্টার প্রতি তুরস্কের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। দিনের শুরুতে দুপক্ষের মধ্যে অনুষ্ঠিত এফওসির ফলাফল সম্পর্কেও তিনি তাকে অবহিত করেন। 

তুরস্কের উপমন্ত্রী বাংলাদেশে বসবাসরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা অব্যাহত রাখতে এবং মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের পক্ষে সমর্থন করার জন্য তুরস্কের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও বহুমুখী করার জন্য নিয়মিত ও সময়োপযোগী ভিত্তিতে এফওসি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অদূর ভবিষ্যতে বর্তমান বাণিজ্যের পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার অভিন্ন লক্ষ্যের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ।

শ্রম গতিশীলতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা আইসিটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা এবং সফটওয়্যার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি পেশাদার নিয়োগের জন্য বর্ধিত সুযোগ চান।

উপদেষ্টা ও উপমন্ত্রী দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এ ছাড়া তুরস্কের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বৃদ্ধিসহ শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী উভয়ই ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের বৈধ অনুসরণে তাদের দেশের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin