উপহারের নৌকা তোষাখানায় জমা দিলে জ্বালানি উপদেষ্টা

উপহারের নৌকা তোষাখানায় জমা দিলে জ্বালানি উপদেষ্টা

ঢাকায় অনুষ্ঠিত আলজেরিয়ার জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে শনিবার (১ নবেশ্বর) যোগ দেন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক হিসেবে ‘নৌকা’ উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত  আবদেল ওহাব সালদানি। এই ঘটনার পর শুরু হয় নানা আলোচনা এবং সমালোচনা। রবিবার (২ নভেম্বর) সামাজিক যাগাযোগমাধ্যমে উপহারটির বিষয়ে করণীয় জানতে পরামর্শ চান জ্বালানি উপদেষ্টা। পরে তিনি সেটি সরকারি তোষাখানায় জমা দেওয়া হয়েছে বলে জানান।

জ্বালানি উপদেষ্টা রবিবার সকালে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, ‘‘গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনি প্রতীকের কোনও মিল নাই।’’

jwARI.fetch( $( "#ari-image-jw690756d9438e0" ) ); পোস্টে তিনি কী করবেন সেই প্রসঙ্গে চারটি উপায় জানান। সেগুলো হচ্ছে— ‘‘এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমম্মতা প্রসূত হবে।  সরকারি তোষাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়। শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি, অথবা  নিজে রেখে দিতে পারি।’’

শেষে তিনি উল্লেখ করেন, ‘‘পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবো।’’

রবিবার বিকালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘‘গত রাতে আলজেরিয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ সচিবের দফতর থেকে এজন্য প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হয়েছে।  আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।’’

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin