উর্দু দ্বিপদী কবিতার গভীরে যাওয়া বই ‘ফিরাক’

উর্দু দ্বিপদী কবিতার গভীরে যাওয়া বই ‘ফিরাক’

ভাষার মাস ফেব্রুয়ারিতে ‘অমর একুশে বইমেলা’ শুরু হলেও চলতি বছর ডিসেম্বরের মধ্যভাগে এই মেলা শুরু হবে। বাংলা একাডেমি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

এই পরিপ্রেক্ষিতে বিগত বইমেলায় প্রকাশিত গুরুত্বপূর্ণ বইয়ের খবর পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আয়োজন করেছে যমুনা ওয়েব। আজ থাকছে মাহমুদুর রহমানের বই ‘ফিরাক’ সংবাদ।

‘ফিরাক’ মূলত উর্দু দ্বিপদী কবিতা ও কবিতাংশের অনুবাদ সংকলন। অনুবাদ, সংকলনের পাশাপাশি টীকা ও ব্যাখ্যার কাজটি করেছেন লেখক মাহমুদুর রহমান।

বইটি প্রথম প্রকাশিত হয় ২০২৪ সালের ডিসেম্বরে। অমর একুশে বইমেলা ২০২৫-এ নতুন বই হিসেবেই এসেছে। বইটি প্রকাশিত হয়েছে স্বরে অ প্রকাশনী থেকে।

‘ফিরাক’-এ আছে মির্জা গালিব, মীর তকী, কবীর, আমীর খুসরো, ফয়েজ আহমদ ফয়েজ, সাহির লুধিয়ানভি, আহমাদ ফারায ও গুলযারের কবিতা। এছাড়াও, আছে প্রত্যেক কবি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।

বইটি প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন– দ্বিপদী, ম্যাক্সিম, শের শায়েরি; কেবল সাহিত্যেরই না বরং মানুষের মনোগত আনন্দ-বেদনা প্রকাশের শক্তিশালী মাধ্যম। খুব অল্প কথা দিয়ে যা প্রকাশ করা হয়, বিস্তারিত ব্যখ্যা দিয়েও তা অনেক সময় করা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, অনুবাদে বাংলার লালিত্য যথাসম্ভব ধরে রেখে মূলের কাছাকাছি থাকতে চেয়েছি। কিন্তু গালিব, মীর, খুসরো, কবীরদের দ্বিপদী এতো গভীর অর্থ বহন করে, যা কিছুটা ব্যাখ্যা না করলে অনেক ক্ষেত্রে বোঝা কঠিন। তাই নিজের বোঝাপড়া থেকে যোগ করা হয়েছে নাতিদীর্ঘ ব্যাখ্যাও।

বইটির প্রচ্ছদ করেছেন রাগীব আনজুম। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৩৫৫ টাকা। তবে ‘স্বরে অ’র ফেসবুক পেজ থেকে ২৭০ টাকায় ফিরাক সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত মাহমুদুর রহমানের আরও কিছু বই হলো– ইতিহাসের পথে পথে, অবিরাম বৃষ্টির শহরে, পঞ্চকন্যা প্রভৃতি।

বই: ফিরাক লেখক: মাহমুদুর রহমানপ্রকাশনী: স্বরে অধরন: কবিতা

/এএম

Comments

0 total

Be the first to comment.

No related posts.

More from this User

View all posts by admin