উৎপাদন খরচ কমিয়ে পশুর দাম কমাতে চায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রথমবারের মতো ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ পালন উপলক্ষে সোমবার (২৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। এটা তা করা গেলে ফিডের দাম কমে আসবে।
তিনি বলেন, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার।
রাজধানীর বাংলাদেশ-চীনমৈত্রী সম্মেলনকক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা।
কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানেরনস্বীকৃতি হিসেবে ৫ ক্যাটাগরিতে ১৫ জনকে সম্মাননা দেওয়া হবে।
রোজার মাসে স্বল্প মূল্যে মাছ, মাংস ও ডিম বিক্রি করা হবে । তবে সারাবছর ধরে এটি করা সম্ভব নয় জানান উপদেষ্টা।