উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি তিনদিনে উন্নতি হতে পারে

উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি তিনদিনে উন্নতি হতে পারে

ঢাকা: উত্তরাঞ্চলের চার জেলার বন্যা পরিস্থিতি আগামী তিনদিনে উন্নতি হতে পারে।

সোমবার (৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, গত ৪ অক্টোবর থেকে দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ ও সংলগ্ন  উজানে ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি অতি-দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। বতমানে নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে; তবে তিস্তা নদী কাউনিয়া (রংপুর) পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন নদীগুলোর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

ইইউডি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে Banglanews24 | জলবায়ু ও পরিবেশ

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে। তবে এখনো আভাস আছে তিন বিভাগের ভারী বৃষ্টির।মঙ্গলবার (১৬ সেপ্টেম্...

Sep 16, 2025

More from this User

View all posts by admin