উত্তরায় ইঞ্জিন ওভারহিটে মাইক্রোবাসে আগুন

উত্তরায় ইঞ্জিন ওভারহিটে মাইক্রোবাসে আগুন

রাজধানীর উত্তরায় চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটে উত্তরা জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় কোনও হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসটির সামনের অংশ পুড়ে যায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, এটি কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছে। পরে চালক দ্রুত গাড়ি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি, তবে পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।

পুলিশ জানায়, আগুন লাগার কারণ নিশ্চিত হওয়ার জন্য গাড়ির মালিক ও চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin