উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় আরমান মির্জা (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের খালা নাজনীন আক্তার জানান, উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করেন আরমান। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিয়ালা গ্রামে। বাবার নাম আবু সুফিয়ান মির্জা।

তিনি আরও জানান, ভোরে জসিম উদ্দিন রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আরমান। আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এজেডএস/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin