উত্তরায় বিএনপির একটি ব্যতিক্রমী মিছিল

উত্তরায় বিএনপির একটি ব্যতিক্রমী মিছিল

রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামার পাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়।

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘চেঞ্জ ইউর সেলফ টু চেঞ্জ বাংলাদেশ’ ব্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনও প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব্যবহার করা হয়নি কোনও প্রার্থী বা ব্যক্তির ছবি।

শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার ব্যাপী মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল BanglaTribune | রাজনীতি

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল

জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে স...

Oct 20, 2025

More from this User

View all posts by admin