ঊক্রীড়াঙ্গন থাকবে রাজনীতির ঊর্ধ্বে: ইসরাফিল খসরু

ঊক্রীড়াঙ্গন থাকবে রাজনীতির ঊর্ধ্বে: ইসরাফিল খসরু

চট্টগ্রাম: বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খসরু বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ আমলে ক্রীড়াঙ্গনকে ধংস করে দেওয়া হয়েছে। সব সেক্টরের মতো এই সেক্টরকেও দলীয়করণের ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদের সুযোগ হারিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সিজেকেএস) মিলনায়তনে জিয়া ফুটবল টুর্নামেন্ট এর চট্টগ্রাম বিভাগীয় পোস্টার উন্মোচন ও বিতরণকালে তিনি একথা বলেন।  

আগামীতে বিএনপি ক্ষতায় গেলে গ্রামীণ পর্যায়ের খেলাধুলার প্রতি নজর থাকবে জানিয়ে ইসরাফিল খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার উপর গুরুত্ব দিয়েছেন। তার উদ্দেশ্য জিয়া ফুটবল, ক্রিকেটসহ নানা খেলাধূলার আয়োজন করা হচ্ছে।  

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জিয়া ফুটবল টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউল আলম স্বপন, সিজেকেএস ক্রিকেট কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী, মিডিয়া কমিটির সদস্য ইমরান এমি, রিফাত হোসেন সাকিল, সাবেক ফুটবলার মামুন উদ্দীন ও আকতার হোসেন প্রমুখ।

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin