ভাব সঙ্গীতের ছেঁড়া সুতা বেঁধেছিল ফরিদা পারভীন: ফরহাদ মজহার

ভাব সঙ্গীতের ছেঁড়া সুতা বেঁধেছিল ফরিদা পারভীন: ফরহাদ মজহার

পাকিস্তান আমলে লালন সঙ্গীত ছিল পল্লী সঙ্গীত। এ দায়টা ছিল কুষ্টিয়ার।

আমরা যখন বুঝতে শিখলাম, ফকির লালন শাহ পল্লী গীতি নন, উনি পল্লী গায়কও নন, উনি শুধুমাত্র গীতিকার নন, বাংলার দর্শনের জগতের শিরমনি ছিলেন। বাংলার ভাব ধারার রূপান্তরে লালনের অবদান অসামান্য। সেটা যিনি আমাদের ধরিয়ে দিয়েছেন তিনি ফরিদা পারভীন। ফরিদা পারভীনের গানের গায়কী, গানের ভঙ্গি, সাধু জগতে পরিচিত করেছে। সাধু জগতে ভাব সঙ্গীতের যে সুতাটা ছিড়ে গিয়েছিল সেটা ফরিদা পারভীন বেঁধে দিয়েছিল। এটা অসামান্য।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় কুষ্টিয়া পৌর কবরস্থানে প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ বিদায় জানাতে এসে বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার এ মন্তব্য করেন।

পরে তিনি সংগীতশিল্পী ফরিদা পারভীনের জানাজা নামাজে অংশ নেন।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin