‘ভাগ্যটাই খারাপ ছিল’, হংকংয়ের মাঠে জামালদের স্বপ্নভঙ্গ নিয়ে বললেন ঋতুপর্ণা

‘ভাগ্যটাই খারাপ ছিল’, হংকংয়ের মাঠে জামালদের স্বপ্নভঙ্গ নিয়ে বললেন ঋতুপর্ণা

হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে এএফসি এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের। জয়ের খুব কাছে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হামজা-জামালদের।

ভুটানের নারী লিগে পারো এফসির হয়ে মাঠ মাতিয়ে সদ্যই দেশে ফিরেছেন ঋতুপর্ণা। গতকাল বাফুফে ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের ছেলেরা সত্যিই খারাপ খেলেনি। কিন্তু ফুটবলে ভাগ্য অনেক বড় একটা ব্যাপার। আমি বলব, এটা স্রেফ দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। ’

দেশে ফিরেই জাতীয় দলের ম্যাচ দুটি গভীর মনোযোগের সঙ্গে দেখেছেন ঋতুপর্ণা। তিনি যোগ করেন, ‘দলটা শেষ পর্যন্ত মনপ্রাণ দিয়ে লড়েছে। হংকংয়ের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ ছিল, কিন্তু ফিনিশিংটা ঠিকঠাক হয়নি। ’

শুধু ছেলেদের দল নয়, অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলাও দেখেছেন তিনি। শুক্রবার রাতে চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে হেরে অর্পিতা বিশ্বাসদের বাছাইপর্বের অভিযান শেষ হয়। এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘মেয়েরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তাইপে অনেক বেশি শক্তিশালী দল ছিল। দুই দলের পার্থক্যটা ছিল স্পষ্ট। ’

এদিকে, বাংলাদেশ সিনিয়র নারী দল বর্তমানে থাইল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছে। আগামী ২১ অক্টোবর ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনা-মনিকারা। এই সফরের প্রস্তুতির জন্যই ভুটান লিগের খেলা শেষ না করে দেশে ফিরতে হয়েছে ঋতুপর্ণা, মনিকা চাকমাসহ বেশ কয়েকজন তারকাকে।

গতকাল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড থেকে নারী দলের আরও কয়েকজন ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন। ভুটানে খেলা দুই শামসুন্নাহার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন এবং মারিয়া মান্ডাদেরও আগামীকাল ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

সবশেষে ইতিবাচক সুরেই ঋতুপর্ণা বলেন, ‘হার-জিত খেলারই অংশ। আমি বিশ্বাস করি, আমাদের ছেলে ও মেয়ে দুই দলই ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে। ’

এআর/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin