ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলো বোন, দুজনের মৃত্যু

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলো বোন, দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুরা সম্পর্কে ভাই-বোন। 

তারা হলো- নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দাম হোসেনের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।

এলাকাবাসী জানান, দুপুরে শিশু শরীফ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় অপর শিশু শরীফের এক বছরের বড় বোন শিফা আক্তার তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানা দুই শিশু পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে তাদেরভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত পল্লিচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সম্পর্কে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিনা ময়নাতদন্তে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin