‘ভার্জিন’ সালমান বললেন, শিগগিরই বাবা হতে চান

‘ভার্জিন’ সালমান বললেন, শিগগিরই বাবা হতে চান

গতকাল বৃহস্পতিবার রাতে প্রচারিত হয়েছে কাজল ও টুইঙ্কল খান্নার নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেলের’ প্রথম পর্ব। অ্যামাজন প্রাইমের শোতে প্রথম পর্বের অতিথি ছিলেন আমির খান ও সালমান খান। এদিন অনুমিতভাবেই নানা গল্পের ঝাঁপি খুলে বসেছিলেন দুই তারকা। তবে সব ছাপিয়ে আলোচনায় বিয়ে, সন্তান নিয়ে সালমান খানের মন্তব্য। কথোপকথনের একপর্যায়ে টুইঙ্কল মজা করে বলেন, ‘সালমান নিজেই বলে সে ভার্জিন।’ এ কথা শুনে সালমান মাথা নেড়ে সম্মতি দেন। সঙ্গে টুইঙ্কল যোগ করেন, আমিরের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ, তিনি জীবনে একাধিকবার বিয়ে করেছেন।

সালমানের পুরোনো ‘ভার্জিন’বিতর্কএই প্রথম নয়, সালমান আগেও নিজেকে ভার্জিন উল্লেখ করেছেন। ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণের’ প্রথম পর্বে ৪৭ বছর বয়সী সালমান দাবি করেছিলেন, তিনি এখনো ‘ভার্জিন’। তিনি বলেছিলেন, ‘আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি সেই মানুষটার জন্য নিজেকে বাঁচিয়ে রাখব, যাকে একদিন বিয়ে করব।’

করণ জোহর অবিশ্বাস নিয়ে প্রশ্ন করেন, ‘তুমি বলছ, তুমি ভার্জিন?’ গম্ভীর ভঙ্গিতে সালমান উত্তর দেন, ‘হ্যাঁ।’ আর মুচকি হেসে যোগ করেন, ‘আমার বন্ধু আছে, কিন্তু কোনো বেনিফিট নেই।’

তবে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেলে’ প্রেমিকাদের প্রসঙ্গ উঠতেই খানিক ভিন্ন সুরে কথা বলেন সালমান। তিনি জানান, ‘কয়েকজনকে সম্পূর্ণ এড়িয়ে চলি। দৌড়ে পালিয়ে যাই। এটা অভদ্রতা নয়, বরং যাতে অন্যের মনে পুরোনো সম্পর্কের ছায়া না পড়ে।’ তবে সব সাবেকই যে দূরে, তা নয়—‘সঙ্গীতা (বিজলানি) পরিবারে মতোই, সবসময় কাছের মানুষ।’

সালমান খানের ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদ শিরোনামে। সঙ্গীতা বিজলানি, সোমি আলী, ঐশ্বরিয়া রাই কিংবা ক্যাটরিনা কাইফ—সব সম্পর্কই একসময় আলোচিত হয়েছে। বিচ্ছেদ প্রসঙ্গে সালমান বলেন, ‘যখন একজন আরেকজনের চেয়ে দ্রুত এগোয়, তখনই সম্পর্কের ভাঙন শুরু হয়। তখনই অনিশ্চয়তা আসে। সম্পর্ক টেকাতে হলে দুজনকে একসঙ্গে এগোতে হয়।’

বাবা হতে চান সালমানসাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন। সে বিষয়ে প্রতিক্রিয়া না জানালেও অনুষ্ঠানে বাবা হওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেন সালমান। গুঞ্জনের মধ্যেই সন্তান চাওয়ার কথা বললেন সালমান খান।

এবার তিনি খোলাখুলি জানালেন, সন্তান চাওয়ার স্বপ্ন এখনো তাঁর মনে বেঁচে আছে। সালমান অকপটে বলেন, ‘সন্তান তো হবেই, একদিন। খুব শিগগিরই হবে। শেষমেশ তো সন্তানের কথাই আসে। দেখা যাক।’পর্দায় এবার সালমান খানকে দেখা যাবে নতুন ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে।

তথ্যসূত্র: এনডিটিভি

Comments

0 total

Be the first to comment.

টাকার টানেই এলেন দীক্ষা Prothomalo | বলিউড

টাকার টানেই এলেন দীক্ষা

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র...

Oct 05, 2025

More from this User

View all posts by admin