ভারত সীমান্তে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেফতার

ভারত সীমান্তে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেফতার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ভারত সীমান্তে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই জুবায়েরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, জুবায়ের হোসেন গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া গমন দেখান।

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে হাতে-নাতে আটক করে। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর দর্শনা ইমিগ্রেশনের এসআই তুহিন হোসেন বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

হুসাইন মালিক/এসএএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin