‘ভারত যখন খেললোই, হাত মেলাতে সমস্যা কোথায়’ প্রশ্ন আজহারউদ্দিনের

‘ভারত যখন খেললোই, হাত মেলাতে সমস্যা কোথায়’ প্রশ্ন আজহারউদ্দিনের

পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ খেলতে রাজি, কিন্তু মাঠে হাত মেলাতে রাজি নয়। ভারতের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুললেন খোদ তাদের দলেরই সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

ভারতের সাবেক ক্রিকেটার এবং কংগ্রেস নেতা এনডিটিভির একটি অনুষ্ঠানে বলেন, ‘ভারত যখন খেললোই, তাহলে হাত মেলাতে পারতো। তাতে কোনও সমস্যা হতো না। আমি বুঝতে পারলাম না সমস্যাটা কোথায় ছিল।’

পাকিস্তানের বিরুদ্ধে মাস কয়েক আগেই সরাসরি যুদ্ধে জড়িয়ে গিয়েছিল ভারত। এরপর থেকে তাদের বিপক্ষে ক্রিকেট বয়কটেরও দাবি উঠে।

তবে সেই দাবি উপেক্ষা করে এশিয়া কাপে খেলছে ভারত। দুই-দুইবার মুখোমুখিও হয়েছে। তবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের টসের পর থেকেই শুরু হয় বিতর্ক। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সঙ্গে। দলপত্র বিনিময়ও হয়নি।

আগাকে হাত না মেলানোর জন্যে আগে থেকেই বলেছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। যা নিয়ে পাকিস্তান আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে। সমাধান না হলে ম্যাচ বয়কট করবে পাকিস্তান, এমন গুঞ্জনও ছিল।

যার জেরে গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে সময়মতো মাঠে যায়নি পাকিস্তান। আলাপ-আলোচনার পর শেষ পর্যন্ত তারা খেলতে রাজি হয়। তবে ম্যাচটি শুরু হয় এক ঘণ্টা দেরিতে।

ভারতের হ্যান্ডশেক বিতর্কের পর ঘটে গেছে আরও অনেক কিছু। রোববার সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানি ক্রিকেটারদের যুদ্ধ নিয়ে নানারকম ইঙ্গিত আলোচনায় এসেছে।

হাফসেঞ্চুরির পর ব্যাটটাকে বন্দুকের মতো করে সেলিব্রেশন করেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। বাউন্ডারির কাছে ফিল্ডিংয়ের সময় ভারতীয় সমর্থকদের দুয়োর জবাবে আঙুল দিয়ে ৬-০ এবং ভারতের যুদ্ধবিমান বিধ্বস্তের ইঙ্গিত করেন হারিস রউফ।

এমএমআর/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin