ভারতে আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ভারতে আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের তেঁতুলবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্পের সদস্যদের হাতে আটক এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকালে তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যদের হাতে আটক হন মোর্শেদ মণ্ডল (৫৫)। পরে আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোগা ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ সদস্য ও বিএসএফের তেঁতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার থেকে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেঁতুলবাড়িয়া নামক স্থানে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পরে আলোচনার মাধ্যমে যশোরের শার্শা উপজেলার বাগাছড়া গ্রামের হায়দার মণ্ডলের ছেলে আটক মোর্শেদ মণ্ডলকে জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

২১ বিজিবির গোগা ক্যাম্পের কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভারতে যাওয়া বিএসএফের হাতে আটক এক বাংলাদেশিকে বিএসএফ আমাদের কাছে হস্তান্তর করেছে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin