ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার মৃত্যু

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার মৃত্যু

ভারতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা।  

আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যে চিকিৎসাধীন অবস্থায় আফ্রিকার রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব রাইলা ওদিঙ্গার মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় পুলিশ ও কেরালার দেবমাথা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে হাঁটার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।  

কেরালার এরনাকুলামের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম বলেন, সকালের দিকে তিনি তার বোন, মেয়ে, ব্যক্তিগত চিকিৎসক এবং ভারত ও কেনিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে হাঁটছিলেন। এ সময় তিনি হঠাৎ পড়ে যান। দেবমাথা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাইলা ওদিঙ্গাকে মৃত ঘোষণা করেন।

ওদিঙ্গার কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারাও তার মৃত্যুর খবর নিশ্চিত করে সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে, সম্প্রতি তিনি কেরালার কোচি শহরে চিকিৎসা নিচ্ছিলেন।

রাইলা ওদিঙ্গা কেনিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েও তিনি জয়ী হতে পারেননি। তবে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কেনিয়ার রাজনৈতিক অঙ্গনে বিরোধী শক্তির প্রতীক হিসেবে পরিচিত ছিলেন ওদিঙ্গা। তিনি দেশটির স্বাধীনতা সংগ্রামী জোমো কেনিয়াত্তার সরকারের পর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কারের লড়াইয়ের অন্যতম নেতা হিসেবেও পরিচিত ছিলেন।

রাইলা ওডিঙ্গার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত কারেন এলাকার তার বাসভবনে যান দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। এ ছাড়া শত শত সমর্থক ওডিঙ্গার বাসভবনের বাইরে জড়ো হয়ে শোক প্রকাশ করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ হাতে ডালপালা নেড়ে প্রার্থনা করেন।

ওদিঙ্গার মৃত্যুতে কেনিয়ার বিরোধী রাজনীতিতে বড় ধরনের নেতৃত্ব শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে ২০২৭ সালের সাধারণ নির্বাচনের আগে।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin