ভারতে গোয়ার বিশ্বকাপে ফাহাদ-নীড়ের সামনে কঠিন প্রতিপক্ষ

ভারতে গোয়ার বিশ্বকাপে ফাহাদ-নীড়ের সামনে কঠিন প্রতিপক্ষ

বাংলাদেশের দাবার ইতিহাসে এখন পর্যন্ত একবারই কেউ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। ২০০৭ সালে এনামুল হোসেন রাজীব সে সময়কার বিশ্বের ১৯তম খেলোয়াড় ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার পাভেল এলজানভকে হারিয়ে দুই ম্যাচে দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। এবার দেশের দুই দাবাড়ু ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের সামনে কঠিন প্রতিপক্ষ। কী করবেন তারা?

ভারতের গোয়ার রিসোর্ট রিও-এ রবিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বেলা ৩টা থেকে ফিদে বিশ্বকাপের খেলা শুরু হচ্ছে। বাংলাদেশে দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।

ফাহাদের এটি তৃতীয় বিশ্বকাপ, অন্যদিকে মননের প্রথম। দুই দাবাড়ুই ভালো ফলের লক্ষ্য নিয়ে কাল খেলার অপেক্ষায়। ফাহাদ আগের দুবারের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন আর মনন চেষ্টা করবেন নিজের সেরাটা দেখাতে।

আগামীকাল প্রথম রাউন্ডের প্রথম খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান (রেটিং-২৪১৬) ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) সঙ্গে এবং আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬৯) নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির বিপক্ষে (রেটিং-২৬৩১) খেলবেন।

২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে সবকটিই হেরেছিলেন ফাহাদ। আগের খেলার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান তিনি। বলেন, ‘হার থেকে শিক্ষা নেবো। গত দুবারের অভিজ্ঞতা কাজে লাগাবো। চাইবো ভালো কিছু করতে। যেন লড়াই করা যায়।’

নীড়ের লক্ষ্য নিজের সেরাটা দেওয়া। তিনি বলেন, ‘চমক দেখাতে পারলে, সেটা একটা অর্জন হবে। আমি আমার মতো সর্বোচ্চ চেষ্টা করবো।’

মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের বিমান টিকিট এবং গোয়ার রিসোর্ট রিও-এ থাকার ব্যবস্থা করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন।

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin