ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৯

ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৯

ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আরও নয় শিশুর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্য প্রদেশের চিন্দওড়া জেলায় শিশুদের কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। সবশেষ মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বয়স দুই এবং অন্যজনের বয়স তিন বছর।

এছাড়া আরও নয়জন শিশুর কিডনি ব্যর্থতার কারণে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিন্দওড়ার এডিএম ধীরেন্দ্র সিং বলেছেন, তার জেলার পাঁচ শিশুর অবস্থা গুরুতর।

আরও পড়ুন>>ভারতে কাশির সিরাপ পানে শিশুদের মৃত্যু, ‘প্রেসক্রাইব’ করা চিকিৎসক গ্রেফতারভারতে কাশির সিরাপ পানে ১২ শিশুর মৃত্যু, সতর্কতা জারিভারতের তৈরি সিরাপে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগভারতের দুই কাশির সিরাপ সেবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তাট্রাম্পের ১০০ শতাংশ শুল্কে ভারতের ওষুধ খাতে বিরাট ক্ষতির শঙ্কা

কোল্ডরিফ ছাড়া আরও দুটি কাশির সিরাপ ‘রিলাইফ’ এবং ‘রেসপিফ্রেশ টিআর’-এও বিপজ্জনক মাত্রার ডাইইথাইলিন গ্লাইকল পাওয়া গেছে। সরকারি মান অনুযায়ী, কফ সিরাপে ০.১ শতাংশের বেশি ডাইইথাইলিন গ্লাইকল থাকা যাবে না।

মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা দিয়েছেন, চিন্দওড়া ও বেতুলের আক্রান্ত সব শিশুর চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। নাগপুরের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে শিশুদের সেবা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট ও চিকিৎসক টিম মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক উত্তেজনা

শিশু মৃত্যুর ঘটনায় বিরোধী নেতা উমঙ্গ সিঘর ও কংগ্রেস এমএলএ সোহন লাল বালমিকি রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অবহেলা ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিঘর বলেন, প্রথম শিশুর মৃত্যুর পর পারসিয়া এমএলএ বাল্মীকি সব কর্মকর্তাকে চিঠি দিয়েছেন, কিন্তু সরকার এক ইঞ্চিও এগোয়নি।

তিনি প্রশ্ন করেন, সামান্য অপরাধেই গরিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। তাহলে এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে কেন বুলডোজার চলবে না?

এমএলএ বাল্মীকিও একই রকম ক্ষোভ প্রকাশ করেন। কংগ্রেস রাজ্য সভাপতি জিতু পটওয়ারি সোমবার চিন্দওড়া সফর করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক কোটি রুপি ক্ষতিপূরণ এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

এদিকে, মুখ্যমন্ত্রী যাদব বিরোধীদের মন্তব্যকে ‘অবান্তর’ বলে দাবি করেছেন। তিনি বলেন, কংগ্রেস শাসনের সময় ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী ওয়ারেন অ্যান্ডারসনকে পালাতে সহায়তা করে দলটি ‘পাপ’ করেছে।

তিনি জানান, সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, এমন ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে এলোমেলো পরিদর্শন চালানো হবে।

কেএএ/

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin