ভারতীয় ৩১৭ সিমকার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী গ্রেফতার

ভারতীয় ৩১৭ সিমকার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী গ্রেফতার

ভারতসহ বিভিন্ন দেশে তথ্য পাচার ও অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসার অভিযোগে ৩১৭টি ভারতীয় সিমকার্ডসহ বাবুল হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৪ নভেম্বর) ভোরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাবুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে।

সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে কতিপয় ব্যক্তি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে ভারতসহ বহির্বিশ্বে অর্থের বিনিময়ে টেলিযোগাযোগ করে থাকে। এরপর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত দুই-তিন জন পালিয়ে যায়। পরে ওই ঘর থেকে বাবুলকে গ্রেফতার করা হয়। তার ঘরে তল্লাশি করে একটি ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৭টি সিমকার্ড, ভিওআইপির কাজে ব্যবহৃত একটি কালো রঙের মেশিন, দুটি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিমকার্ড এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার আসামি বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য ভারতসহ বহির্বিশ্বে অবৈধভাবে ভিওআইপির মাধ্যমে পাচার করে আসছিলেন। ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। ভারত থেকে অবৈধপথে বিভিন্ন কোম্পানির সিমকার্ড দেশে এনে ব্যবসা করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জব্দকৃত সিমগুলো ফরেসসিক পরীক্ষা করা হবে। আদালতে সোপর্দের পর তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী সময়ে রিমান্ড শুনানি হবে।’

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin