ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শুক্রবার (৩ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় উপদেষ্টা বলেন, ‘মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় আহমদ রফিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সাহিত্য, সংস্কৃতি ও গবেষণায় তিনি অসামান্য অবদান রেখেছেন। তার কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে ভাষাসংগ্রামী আহমদ রফিক ইন্তেকাল করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin