ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা 

ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা 

চট্টগ্রাম: বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বিমল সর্দার (৩৫) নামে ছোটভাই আত্মহত্যা করেছেন। তিনি পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার টহল সর্দারের ছেলে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া থানা পুলিশ উপজেলার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ডেঙ্গাপাড়া গ্রামের টহল সর্দারের ছেলে বিমল সর্দারের সঙ্গে বড় ভাই পরিমল সর্দারের ঝগড়া হয়।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। বিস্তারিত পরে জানা যাবে।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin