ভেল্লালাগে ম্যাচ শেষে খবর পেলেন, তাঁর বাবা আর নেই

ভেল্লালাগে ম্যাচ শেষে খবর পেলেন, তাঁর বাবা আর নেই

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই বাবার মৃত্যুর খবর পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিত ভেল্লালাগে। হৃদ্‌রোগে মারা গেছেন তাঁর বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার।এশিয়া কাপ কাভার করতে আবুধাবিতে থাকা শ্রীলঙ্কান সাংবাদিকেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। ৫৪ বছর বয়সী সুরাঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মহীশ তিকসানাকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় ভেল্লালেগেকে। যদিও খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারে সব ওলটপালট হয়ে যায়। ভেল্লালাগের করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩১ রান তুলে নেন, সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান।১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুশল মেন্ডিসের ৫২ বলে ১০ চারে অপরাজিত ৭৪ রানে ৮ বল হাতে রেখে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিয়েছে ৬ উইকেটে। শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশও।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin