ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি

ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি

ভেনেজুয়েলা সরকার তাদের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান শনাক্তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সামরিক হয়রানি চালাচ্ছে এবং তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি দেখা গেছে। তিনি একে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি হিসেবে আখ্যা দেন।

পাদ্রিনো বলেন, আমরা তাদের নজরে রেখেছি। ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না। আমাদের জনগণ শান্তি, কাজ ও সুখ চায়—কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক উসকানি দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন>

পুয়ের্তো রিকোতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস বিক্ষোভ, নিহত ৮

ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম এবং একটি বাণিজ্যিক এয়ারলাইনার এই বিমানের উপস্থিতি শনাক্ত করেছে।

যৌথ বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন বিমানগুলো উপকূল থেকে ৭৫ কিলোমিটার দূরে শনাক্ত হয়। যদিও এটি ভেনেজুয়েলার আকাশসীমা (২২ কিলোমিটার) লঙ্ঘন নয়, তবে তারা অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে।

সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়, ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin