ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া এক দিনে সম্পন্ন হয় না। ভিসা প্রক্রিয়ার জন্য সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাদে ২০-৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস
সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে ফিলিপাইনের ভিসা প্রক্রিয়ার সময় ছাড়াও আর কিছু বিষয়ের ব্যাখা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘ভিসা না পেলে কোনও ফি লাগবে না’ — এমন একটি গুজব প্রচলিত রয়েছে; যা সত্য নয়।
দূতাবাস জানিয়েছে, প্রত্যেকটি আবেদন সতর্কভাবে মূল্যায়ন করা হয় এবং প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ফি প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে দূতাবাস বলেছে, ‘সঠিক, সত্য এবং বৈধ কাগজপত্র জমা দিন যেন দেরি বা আবেদন বাতিলের মতো সমস্যায় আপনাকে পড়তে না হয়।